ক্যারিবীয় সাগরে মার্কিন নৌ হামলায়; নিহত তিন

 মানবাধিকার প্রশ্নে চরম উদ্বেগ

Feb 14, 2026 - 14:05
 0  4
ক্যারিবীয় সাগরে মার্কিন নৌ হামলায়; নিহত তিন
ছবিসূত্র : মার্কিন প্রতিরক্ষা বিভাগ

ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাবাহিনী পরিচালিত একটি নৌকায় হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার ভোরে এ অভিযান চালানো হয় এবং নিহতরা নৌকায় ছিলেন বলে জানানো হয়েছে। সাউথকম দাবি করেছে, নৌকাটিতে থাকা ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং নিহতদের ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এমন হামলার ভিডিওও প্রকাশ করেছে সাউথকম, যেখানে দেখা যায় নৌকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং নৌকা আগুনে পুড়ে যায়। তবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের অভিযান বিচারবিহীন হত্যার শামিল হতে পারে, এমনকি অভিযুক্তরা অপরাধে জড়িত থাকলেও।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এই ধরনের নৌ হামলায় অন্তত ১৩৩ জন প্রাণ হারিয়েছেন। একই বছরের মধ্যে পূর্ব প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌকায় হামলায় দুজন নিহত হয়েছেন। সাউথকম জানিয়েছে, সেখানে একজন জীবিত ছিলেন এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডকে জানানো হয়েছিল। তবে উদ্ধার হয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ ও অ্যাডমিরাল ফ্র্যাঙ্ক ব্র্যাডলিস-সহ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার এই হামলার ভূমিকা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে ৪০টির মতো নৌকায় অন্তত ৩৮টি হামলা চালানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার মাদক কার্টেলদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করছে এবং দেশের মধ্যে মাদক প্রবেশ রোধে এসব অভিযান চালানো হচ্ছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, খোলা সমুদ্রের এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের এমন ধরনের হামলার আইনি অধিকার নেই।

মানবাধিকার সংগঠনগুলোর মতে, অভিযুক্তদের উপর অপরাধের অভিযোগ থাকলেও তাদের আইনি বিচার পাওয়ার অধিকার অক্ষুণ্ণ থাকা উচিত। এ ধরনের অভিযান দীর্ঘমেয়াদি বৈশ্বিক ও নীতিগত বিতর্কের জন্ম দিয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0